About Us
খাঁটি ও প্রাকৃতিক খাদ্যপণ্যের বিশ্বস্ত ব্র্যান্ড — তাহিরান ফুড
তাহিরান ফুড বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিশীল খাঁটি খাদ্যব্র্যান্ড, যেখানে আমরা গ্রাহকদের কাছে পৌঁছে দিই সম্পূর্ণ ভেজালমুক্ত, প্রাকৃতিক ও মান যাচাইকৃত পণ্য। আমাদের মূল উদ্দেশ্য হলো—সকলের ঘরে নিরাপদ, পুষ্টিকর ও বিশ্বাসযোগ্য খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা।
আমরা বিশ্বাস করি— “খাঁটি খাবারই সুস্থ জীবনের শক্তি।”
তাই পণ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে প্যাকেজিং ও ডেলিভারি—প্রতিটি ধাপে আমরা কঠোর মান নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বজায় রাখি।
আমাদের পথচলার গল্প
নিজের পরিবারের জন্য ভালো খাবার কিনতে গেলেই প্রতিবার একই অভিজ্ঞতা — ভেজাল, রং, চিনি, আর ক্ষতিকর কেমিক্যাল।
যা-ই কিনি, তার মধ্যে কোনো না কোনোভাবে প্রতারিত হচ্ছি। শুধু আমিই নই, দেশের অসংখ্য মানুষ প্রতিদিন এই একই ভেজালের শিকার হচ্ছে।
একসময় মনে হলো — যেহেতু আমি প্রতিনিয়ত ভেজালের দ্বারা প্রতারিত হই, সেহেতু আমার মতো ভুক্তভুগী সারাদেশেই আছে। তখনই মাথায় এলো একটি ভাবনা: “যদি নিজেই যাচাই-বাছাই করে খাঁটি খাবার সংগ্রহ করা যায়?”
এই ভাবনা থেকেই শুরু হলো তাহিরান ফুড।
খাঁটি, নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিজের পরিবারের জন্য এবং দেশের মানুষের জন্য পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকেই আমাদের পথচলা।
তাহিরান ফুড শুরু হওয়ার পর আমরা তিনটি বড় সুবিধা তৈরি করতে পেরেছি—
✔️ নিজের পরিবারের জন্য খাঁটি খাবারের নিশ্চয়তা: যা আমরা নিজেরা খাই—শুধু সেই মানের পণ্যই আমরা বাজারে দিই।
✔️ দেশের মানুষের জন্য বিশুদ্ধ, নিরাপদ খাবার সরবরাহ: ভেজালমুক্ত খাবারের সন্ধানে থাকা মানুষের জন্য একটি বিশ্বস্ত উৎস।
✔️ অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ: স্থানীয় উৎপাদক, সরবরাহকারী এবং আমাদের টিম — সবার জন্যই তৈরি হয়েছে হালাল উপার্জনের পথ।
তাহিরান ফুড আজ শুধু একটি ব্র্যান্ড নয় — এটি একটি প্রতিশ্রুতি, ভেজালের বিরুদ্ধে প্রতিবাদ, আর খাঁটি খাবারের অধিকার নিশ্চিত করার নিরন্তর চেষ্টা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
Mission (আমাদের লক্ষ্য)
- ১০০% খাঁটি, ভেজালমুক্ত ও নিরাপদ খাবার সরবরাহ
- উৎপাদন ও সংগ্রহ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা
- স্থানীয় কৃষক ও উৎপাদকদের সাথে সরাসরি কাজ করে তাদের আর্থিক উন্নয়ন করা
- সাশ্রয়ী দামে প্রিমিয়াম মানের খাদ্যপণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া
- খাদ্যে ভেজাল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা
Vision (আমাদের ভবিষ্যৎ লক্ষ্য)
- বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য খাঁটি খাবারের ব্র্যান্ড হওয়া
- খাঁটি খাবারের জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠায় ভূমিকা রাখা
- স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা
- উন্নত প্রযুক্তি ব্যবহার করে Hygienic food processing ব্যবস্থা তৈরি করা
- দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখা
আমাদের মূল্যবোধ (Values)
সততা (Honesty)
আমরা যা বলি, তা-ই দিই। উপাদান, সংগ্রহ প্রক্রিয়া, দাম—সব বিষয়ে গ্রাহকের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতা রাখাই আমাদের প্রথম অঙ্গীকার। অতিরিক্ত অর্ডারের চাপে কখনোই কোয়ালিটিতে আপস করি না।
মানের প্রতি একনিষ্ঠতা
আমরা বিশ্বাস করি যে, পরিবারকে যে মানের খাবার খাওয়াই, সেই একই মান সকল গ্রাহকের জন্য নিশ্চিত করা উচিত। প্রতিটি পণ্য প্রক্রিয়া করা হয় কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে, যাতে গ্রাহক সর্বদা খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাবার পান।
শুদ্ধতা ও প্রাকৃতিকতা
আমাদের মূল শক্তি হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। কোনো রং, চিনি বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না। প্রতিটি পণ্য তৈরি হয় এমনভাবে যাতে প্রকৃতির আসল স্বাদ এবং পুষ্টিগুণ বজায় থাকে।
দায়িত্বশীলতা
আমরা জানি, প্রতিটি জার, প্রতিটি প্যাকেজ গ্রাহকের পরিবারের ঘরে যাচ্ছে। তাই উৎপাদন থেকে সংগ্রহ, সংরক্ষণ এবং ডেলিভারি পর্যন্ত সবকিছু অত্যন্ত দায়িত্বশীলভাবে সম্পন্ন করি। প্রতিটি পণ্য মানের জন্য একরকম যত্নের সঙ্গে পরীক্ষা করা হয়।
সম্মান ও সহযোগিতা
স্থানীয় কৃষক, উৎপাদক, সরবরাহকারী ও আমাদের টিম মেম্বারদের সঙ্গে আমরা সবসময় ন্যায্য এবং সম্মানজনক আচরণ করি। সবাই যেন উপযুক্ত মূল্য ও সম্মান পায়, সেটি আমাদের মূল নীতি। এই নৈতিকতা আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করে এবং সমাজের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত রাখে।
গ্রাহকের সন্তুষ্টি
গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম বিবেচ্য বিষয়। আমরা নিশ্চিত করি, প্রতিটি পণ্য তাদের পরিবারের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং বিশ্বাসযোগ্য। গ্রাহকের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং বিশ্বাসভিত্তিক।